ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ড সফর শেষ ম্যাথুসের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের বিকেলে রান নিতে গিয়ে বাম হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়েন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। আজ রোববার তার ইনজুরির স্ক্যান করানো হয়। স্ক্যান শেষে জানা গেছে ম্যাথুসের ইনজুরি গ্রেট-টু পর্যায়ের। আর এই ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে আর খেলা হচ্ছে না তার। এমনকী শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজও মিস করতে পারেন তিনি।
ম্যাথুসের ইনজুরির বিষয়ে অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেছেন, ‘গতকাল রাতে অ্যাঞ্জেলোর ইনজুরির স্ক্যান করানো হয়েছে। তিনি গ্রেট-টু পর্যায়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ফিজিও জানিয়েছেন পরবর্তী চার সপ্তাহে তাকে আর পাওয়া যাবে না।’
অবশ্য ম্যাথুসের ইনজুরির চড়া মূল্যই দিতে হয়েছে শ্রীলঙ্কাকে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দিনে টেস্টটি ড্র করার জন্য লড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ইনজুরির কারণে ম্যাথুস পঞ্চম ও শেষ দিনে আর মাঠে না ফিরতে পারায় ৪২৩ রানের বড় ব্যবধানে হার মেনেছে লঙ্কানরা। ৬ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে চতুর্থ দিন শেষ করা শ্রীলঙ্কা আজ ৫ রান যোগ করতেই বাকি তিনটি উইকেট হারিয়েছে। তবে তারা যে লড়াই করেছে সেটা বোঝা যায় ওভার দেখলে। টেস্টের চতুর্থ ইনিংসে ১০৬.২ ওভার খেলেছে তারা।
নিউজিল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় যাবে। সেখানে ২৪ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজে ম্যাথুস খেলতে পারবেন না। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন তিনি।