ঢাকাSaturday , 29 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করনের হাত ধরেই বলিউডে শ্রীদেবীর ছোট মেয়ে

Link Copied!

বিনোদন ডেস্ক : গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল এবার খবরটি নিশ্চিত করলেন নির্মাতা করন জোহর। নতুন বছরে তার হাত ধরেই বলিউডে পা রাখতে যাচ্ছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর।
‘কফি উইথ করন’ টক শোতে করনকে ‘মুভি মাফিয়া’ ও ‘স্বজনপ্রীতির পতাকাবাহক’ হিসেবে আখ্যায়িত করেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কারণ তিনি তারকা সন্তানদের সিনেমায় সুযোগ দিয়ে থাকেন। এ নিয়ে বলিউডে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে।
সম্প্রতি ‘নো ফিল্টার নেহা’ টক শোতে হাজির হলে করনকে প্রশ্ন করা হয়-নতুন বছরে তিনি কোনো তারকা সন্তানকে রুপালি জগতে নিয়ে আসছেন কিনা? উত্তরে জাভেদ জাফ্রির ছেলে মিজান ও শ্রীদেবী-বনি কাপুর দম্পতির ছোট মেয়ে খুশির নাম জানান করন জোহর। তিনি বলেন, ‘মিজান অসাধারণ একজন অভিনেতা হবেন। তার মধ্যে বড় তারকা ও ড্যান্সার হওয়ার প্রতিভা রয়েছে। আর সম্ভবত খুশি কাপুর, সে খুবই গর্জিয়াস এবং সুন্দর।’
অনেকদিন থেকেই খুশির অভিষেকের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। শরীরিক গড়ন ঠিক করতে কঠোর ডায়েট করছেন তিনি। এছাড়া প্রতিদিন দেড় ঘণ্টা করে ব্যয়াম করছেন। তার মতে, সবকিছুর আগে ফিটনেসটাই সবচেয়ে জরুরি। এছাড়া এক সাক্ষাৎকারে তার বাবা বনি কাপুর বলেছিলেন, ‘খুশি প্রথমে মডেলিং করতে চেয়েছিল কিন্তু লক্ষ্য পরিবর্তন করে এখন অভিনেত্রী হতে চায়।’