বিনোদন ডেস্ক : দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘মনের মানুষ ক্লাব এশিয়া’-তে অংশ নিবে তার ব্যান্ড দল ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। একই মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান।
আরটিভি সূত্রে জানা যায়, বেশ কিছু চমক নিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুপম রায় ও তাহসান খান দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
তাহসান জানিয়েছেন, অনুষ্ঠানে ১০টির মতো গান গাইবেন তিনি। এটি সরাসরি অনুষ্ঠান তাই জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। আর অনুপম রায়ও একই সংখ্যক গান পরিবেশন করবেন বলে জানান তিনি।

