ঢাকাWednesday , 26 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসার ভাঙল চৈতির

Link Copied!

বিনোদন ডেস্ক : লাক্স তারকা ইশরাত জাহান চৈতি। ২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেন শাওন রয়কে। তারপর এ জুটির দাম্পত্য জীবন ভালোই কাটছিল। তবে কিছুদিন ধরে গুঞ্জন উড়ছিল, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। অবশেষে বিবাহবিচ্ছেদের মাধ্যমে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।
বিবাহবিচ্ছেদের বিষয়ে চৈতি বলেন, ‘হ্যাঁ, আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। গত ৮ নভেম্বর শাওনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমার বিচ্ছেদ হয়।’
কেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নের উত্তরে চৈতি বলেন, ‘বিয়ে-বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি একজন অভিনেত্রী। সুতরাং আপনাদেরও এ বিষয়ে জানার অধিকার আছে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা বলতে চাচ্ছি না।’
নানা বিষয় নিয়ে চৈতি-শাওনের মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীতে দুই পরিবারের পক্ষ থেকে একাধিকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বলেও জানান এই অভিনেত্রী।
২০০৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন চৈতি। এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর থেকে নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।