ঢাকাTuesday , 25 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে প্রচারে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রতীক বরাদ্দের ১৫ দিন পর অবশেষে প্রচারে নেমেছেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
মঙ্গলবার সকালে শহরের গেটপাড়া, কবরস্থান রোড, থানাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ চলাকালে তার সাথে বিএনপির একাংশের কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি গ্রাম এলাকায় প্রচার করেছেন বলে দাবি করলেও এলাকাবাসী ও সাংবাদিকদের তা অজানা ছিল।
অপরদিকে, গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রার্থী বা সমর্থক প্রচারে নামেনি। টাঙানো হয়নি কোনো পোস্টার ও ব্যানার।
এর আগে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করে নির্বাচনী প্রচারে বাধা দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।