ঢাকাTuesday , 25 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘সন্তান যেমন তার মা-বাবার কাছে নিরাপদ তেমনি শেখ হাসিনার কাছে সোনার বাংলাদেশ নিরাপদ। তাই স্বাধীনতার অপশক্তিকে রুখে দিতে নৌকা মার্কাকে বিজয় করুন।’
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগের সময় সাধারণ ভোটারদের প্রতি মন্ত্রী এ আহ্বান জানান। শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী।
শাহজাহান কামাল বলেন, ‘বাংলাদেশ ছিল পাকিস্তানি অত্যাচারীদের দখলে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ মাসেই আমরা ফিরে পেয়েছি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। অপশক্তিরা আবারো সন্ত্রাস চালিয়ে নিজেদের দখলে নেওয়ার পায়তারা করছে। তাদের রুখে দিতে জনগণকে ঐক্য হতে হবে। এজন্য আগামী নির্বাচনে সবাইকে শেখ হাসিনাকে বিজয় করতে হবে।’
এ সময় মন্ত্রী পৌর ৬নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ও মহল্লা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন ও নৌকা মার্কায় ভোট চান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য জাকির হোসেন ভূইয়া আজাদ, আমজাদ হোসেন, রাকিব হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।