ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঈন খানের সহকারীর ওপর হামলা

Link Copied!

নরসিংদী প্রতিবেদক : নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী আবদুল মঈন খানের পক্ষে প্রচারে বাধার অভিযোগ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঈন খান সোমবার দুপুরে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার পারুলিয়া মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রার্থী ও তার সহকারী পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথের কার্যালয়ের দিকে যান অভিযোগ জানাতে। মঈন খান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকলেও বাইরে অপেক্ষা করছিলেন মিল্টন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিল্টনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় ও নাকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আবদুল মঈন খান পারুলিয়া মোড়ে অনেক নেতাকর্মী নিয়ে শোডাউনের সময় ব্যাপক যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তাকে বিষয়টি বুঝিয়ে বললে তিনি নেতাকর্মীদের সরিয়ে দিয়ে চলে যান। পরে ইউএনও কার্যালয়ের সামনে তার পিএসের ওপর হামলা হয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।