ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে নির্বাচনকেন্দ্রীক গুলিবিনিময়ে নিহত ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নির্বাচনকেন্দ্রীক সংঘর্ষ ও গুলিবিনিময়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন- পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ কর্মী চিক্য চাকমা (৩২) ও স্থানীয় একটি চা দোকানের শ্রমিক সোহেল রানা (৩০)।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম গুলিতে দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনার জের ধরে দুই গ্রুপে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।