ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী নগরভবনে ‘বঙ্গবন্ধু কর্ণার’

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরভবনে উদ্বোধন হলো ‘বঙ্গবন্ধু কর্ণার’। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রথম প্রতিষ্ঠান হিসেবে রাসিক নগরভবনে এই কর্ণার প্রতিষ্ঠিত হলো।
বঙ্গবন্ধু কর্ণারে স্থান পেয়েছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।
রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রোববার এ কর্ণারের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখতে ও বঙ্গবন্ধু সর্ম্পকে মানুষকে জানাতে নগরভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রতিষ্ঠা করা হলো। এখানে এলে মানুষের বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। ’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক এবং অভিন্ন। এর কোনো ব্যতিক্রম নেই। যারা এর বিরুদ্ধে বলেছেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও মন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মু্ক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা শামসুল আলম (বীরপ্রতীক), জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাবুল হক, মুক্তিযোদ্ধা নূর কুতুব উল মান্নান, সাবেক মহানগর কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ।
উদ্বোধনের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিভিন্ন আলোচিত্র ও বই পরিদর্শন করেন মেয়র খায়রুজ্জামান লিটন ও অতিথিরা।