গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে ২৪ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছেন র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। রোববার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কোনাবাড়ী আমবাগ এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মাসুম সিকদার (১৮) এবং শ্রী নিরঞ্জন চন্দ্র বর্মনের ছেলে শ্রী কার্তিক চন্দ্র বর্মন (১৯)।
র্যাব জানায়, আমবাগ এলাকায় বিদেশি বিয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কামান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ওই দুইজনকে আটক এবং তাদের দখল থেকে ২৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

