ঢাকাSunday , 23 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন যাত্রী।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ধনবাড়ী সড়কের ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, সকালে ধনবাড়ী থেকে টাঙ্গাইলগামী আনসার পরিবহনের একটি মিনি বাস হাজরাবাড়ী এলাকায় আসলে বাসের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২১ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।