ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহরে ট্রলির চাকায় পিষ্ট ভ্যানচালক

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইটভর্তি হিউম্যান হলারের (ট্রলি) চাকায় পিষ্ট হয়ে তৈয়ব হোসেন (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাইকোলা গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব উপজেলার ছাইকোলা চৌরাস্তা এলাকার মৃত ইজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তৈয়ব হোসেন অটোভ্যান নিয়ে ছাইকোলা খাঁড়াপাড়া গোরস্থানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি ইটভর্তি হিউম্যান হলার (ট্রলি) দ্রুতগতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম ট্রলিটি ধাক্কা দিলে তিনি (তৈয়ব) মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্বিতীয় ট্রলির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তৈয়ব হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।