ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রতীক বরাদ্দের পর থেকে শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
শনিবার সকালে প্রাক্তন উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বস ও কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর নেতৃত্বে নেতা-কর্মীরা উপজেলার কান্দি ইউনিয়নের কাচারিভিটা, মাচারতারা, নয়াকান্দি, ভেন্নাবড়ী, হিজলবাড়ী, মাছপাড়া, কলাবাড়ী বাসস্ট্যান্ড, রামনগর বাজারসহ ২০টি জনগুরুত্বপূর্ণ স্থানে এসব লিফলেট বিতরণ করে।
এ ছাড়া, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাসের নেতৃত্বে শনিবার ওই উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে প্রচার চালানো হচ্ছে। তারাও প্রতিটি ভোটারের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইছেন।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল শেখ হাসিনা কলেজ ও হিজলবাড়ীর শেখ রাসেল কলেজ মাঠে শনিবার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে শেখ হাসিনার নির্বাচন এলাকার উন্নয়ন প্রতিনিধি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলার চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র কামাল হোসেন শেখসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে নৌকার পক্ষে বিভিন্ন স্থানে মিছিল বের করে নেতা-কর্মীরা। বিভিন্ন স্থান ঘুরে মিছিলগুলো সমাবেশে গিয়ে যোগ দেয়।