ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা রক্তাক্ত

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের প্রচারনা চলার সময় এক যুবলীগ নেতার উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের যুবলীগ নেতারা।
গুরুতর আহত অবস্থায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুসা নামের ওই নেতাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ গ্রামে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের বাড়িতে শুক্রবার দুপুরে তিনি এই হামলার শিকার হন। একই ইউনিয়নের যুবলীগের আহবায়ক নুরুল আমিন ও যুগ্ন-আহবায়ক সোহেল মোল্লাহর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তিনি।
জানা যায়, হামলাকারীরা আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির হোসেন সরকারের অনুসারী। আর হামলার শিকার মুসা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনের অনুসারী।
ঘটনাস্থলে উপস্থিত যুবলীগ নেতারা জানান, ইযারপুর ইউনিয়নে শুক্রবার সারাদিন নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান। দুপুরের দিকে নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের বাড়িতে মধ্যহ্নভোজে অংশ নেন তিনি। এই সুযোগে মুসার উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। পরে তাকে গুরুতর অবস্থায় উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সাংসদ ডা. এনামুর রহমান হামলাকারীদের দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেছেন।