যশোর প্রতিনিধি : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, শাহাদাৎ হুসাইনের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ম আদালতে আত্মসমর্পণ করেননি। এ কারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন,দুপুরে শাহাদাৎ হুসাইনকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

