ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শামীম হাসানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে তাদের দুজনকে এ হুমকি দেওয়া হয়েছে।
উম্মে সালমা তানজিয়া বলেন, ১৮ ডিসেম্বর রেজিষ্ট্রি ডাকে একটি চিঠি পাই। লাল কালি দিয়ে লেখা চিঠিতে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে হুমকি দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর রাতে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শামীম হোসেন জানান, চিঠি পাওয়ার পর বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। লাল কালির চিঠিতে পরিবারের প্রতিও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, হুমকির পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারা বিষয়টি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

