ঢাকাFriday , 21 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নদীর চর থেকে মৃতদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মধুমতি নদীর চর থেকে মনির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মধুমতি বাজার এলাকায় মধুমতি নদীর চর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মনির হোসেন বরগুনা জেলার আমতলী থানার গেড়াবুনিয়া গ্রামের ছানু খাঁর ছেলে।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হযরত আলী জানান, নদীর চরে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাকে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তারা। সে একটি ট্রলারে কাজ করতো।