ঢাকাFriday , 21 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে পেঁয়াজ বোঝাই ট্রাক চাপায় সাত্তার শেখ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তার শেখ মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের কালু শেখের ছেলে।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. মহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা সিফাত এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ট২০-৬৫২২) নামে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক শরিয়তপুর যাচ্ছিল। গঙ্গারামপুরে মোড় ঘুড়তে গিয়ে রাস্তার পাশে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকা একটি ভ্যানের উপর ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক সাত্তার শেখ নিহত হন এবং ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও চালক রাসেলকে (৩৫) আটক করেছে।