ঢাকাThursday , 20 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্ছারামপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, নিহত যুবকের নাম সাহাবুদ্দিন হক সাহেব (৩৫) । সে কবিরহাট উপজেলার ভূইয়ারহাট গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুই ডাকাত দলের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় হক সাহেব। টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হক সাহেবের নামে ডাকাতি ও হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১০টির মতো মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।