ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে বিজিবির চর মাজারদিয়াঢ় সীমান্ত ফাঁড়ির একটি দল চরমাজারদিয়াঢ় পূর্ব বাঁশবাগান এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।