কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের সুয়াগাজী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী আলিফ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়। সড়কের পাশে থামানো বাসের চাকা লাগানোর সময় অজ্ঞাত গাড়ি বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই বাসের নিচে পরেই নিহত হন চালক ও হেলপার।
নিহত বাসচালক রুহুল আমিন কুমিল্লা জেলার বাঙ্গরা থানার রাজা চাপিতলা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে এবং হেলপার খায়ের উদ্দিন ফেনী জেলার চরকালিদাস এলাকার রুপক উদ্দিনের ছেলে। দুর্ঘটনা কবলিত বাস ও নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

