ঢাকাTuesday , 18 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১০০ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ ভরি সোনাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী নামক স্থানে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার করা হয়। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের শান্তিরমোড়ের ওসমান গনি (৩৫), পার্শ্ববর্তী হারুপুর মহল্লার ইসারুল ইসলাম (৩৫) ও শিবগঞ্জ উপজেলার রশিদনগর গ্রামের ডালিম (২৫)।
ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহিশালবাড়িতে ভোর ৫টার দিকে তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালালে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারে ১০ ভরি করে সোনা আছে বলে গ্রেপ্তারকৃতরা জানান।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওসমান কাতার প্রবাসী। তিনি মাঝেমধ্যেই চোরাপথে দেশে সোনা নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।