গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পাচারের সময় ৩ হাজার কেজি (৬০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ।
মঙ্গলবার রাতে জেলা শহরের পাচুড়িয়া থেকে এ সার জব্দ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের মনি ট্রেডার্স থেকে একটি নসিমনে করে ৩ হাজার কেজি (৬০ বস্তা ৫০ কেজি করে) ইউরিয়া সার টুঙ্গিপাড়ার উপজেলার বর্ণি গ্রামের নাসির মিয়ার নিকট পাচার করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পাচুড়িয়া থেকে নসিমনসহ সার জব্দ করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে বৈধ কাগজপত্র না থাকলে নিয়মিত মামলা করা হবে।

