ঢাকাSaturday , 3 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সনি পিকচার্সে সাইবার হামলা
উ. কোরিয়ার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

Link Copied!

Obama-kimআন্তর্জাতিক ডেস্ক : সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্টে সাইবার হামলার জের ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
উত্তর কোরিয়ার তিনটি প্রতিরক্ষা কোম্পানিসহ সরকারের দশজন ব্যক্তির উপরে এই নিষেধাজ্ঞা এসেছে।
নিষেধাজ্ঞা জারির পর এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘উস্কানিমূলক ও দমনমূলক আচরণের বিরুদ্ধে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে। উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রমের উপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার জবাবে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া যানায়নি উত্তর কোরিয়ার ।
যদিও শুরু থেকেই তারা সনি পিকচার্স-এ হামলার অভিযোগ নাকচ করে এসেছে।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন-কে গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়ে ‘দি ইন্টারভিউ’ নামে একটি কমেডি চলচ্চিত্র বানায় সনি পিকচার্স। এটি মুক্তির তারিখ ঘোষণার কয়েকদিন পরেই সাইবার হামলার শিকার হয় সনি পিকচার্স। হামলার জন্য উত্তর কোরিয়াকে দোষারোপ করে যুক্তরাষ্ট্র এবং তখন এর দাঁতভাঙা জবাব দেয়ারও ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা।
শুক্রবার উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা দি রেকনেইসেন্স জেনারেল ব্যুরো, অস্ত্র ব্যবসা প্রতিষ্ঠান দি কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কমিড) এবং গোয়েন্দা সংস্থার গবেষণায় সাহায্যকারী প্রতিষ্ঠান কোরিয়া টানগুন ট্রেডিং কর্পোরেশন-এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এছাড়া সরকারের যে দশ কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন কমিড-এর রাশিয়া প্রতিনিধি জ্যাং সোং চোল, ইরান প্রতিনিধি কিম ইয়ং চোল এবং কমিডের হয়ে সিরিয়ায় কর্মরত দুই কর্মকর্তা রিউ জিন ও ক্যাং রেইওং।