ঢাকাSunday , 16 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে হাসিনা খাতুন (১১) নামের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে কর্ণহার থানার বারুইপাড়া এলাকার নানাবাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে খুন হয় হাসিনা।
নিহত হাসিনা জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বাইপুর এলাকার হোসেন আলীর মেয়ে। প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে বারুইপাড়ায় নানা আকবর আলীর বাড়িতে বেড়াতে আসে হাসিনা।
রোববার দুপুরে লাশ ময়নাতন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
কর্ণহার থানার ওসি সেলিম বাদশা বলেন, ‘রাতে তার নানাবাড়ির লোকজন পাশের বাড়িতে ভক্তিমূলক গান শুনতে যান। ওই সময় শোবার ঘরে একা ঘুমিয়েছিল শিশু হাসিনা। ভোররাতে ফিরে এসে বিছানায় গলাকাটা লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে রোববার সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।’
ওসি বলেন, ‘দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে নিহতের স্বজনরা ধারণা করছেন। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মেলেনি। লাশ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি নিহতের স্বজনরা। সম্ভাব্য সব বিষয় সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।’