ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিপুল ডলারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বিপুল বিদেশি মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে- ২০ হাজার ২০০ ইউএস ডলার, ৭ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশি টাকা ও সাতটি বিভিন্ন ব্রান্ডের দামি মোবাইলফোন সেট।
আটক মাহামুদুল গাজীপুর জেলার সদর থানার নীলনগর কালের ভিটা এলাকার ফজলুর হকের ছেলে। তার পাসপোর্ট নং : বিআর ০৭৫২০৩৯।
বিজিবি সদস্যরা জানান, শনিবার দুপুরে গোপন সংবাদে জানতে পারেন, এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল সংখ্যক ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশ কাস্টমস এলাকা পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছেন। ইউএস ডলার ও ভারতীয় রুপির সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল কাশেম, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান পাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালান। এ সময় মাহামুদুলকে ইউএস ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা ও মোবাইলফোনসহ আটক করা হয়। জব্দকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ২০ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মাদ আরিফুল হক বেনাপোল পাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালিয়ে মাহামুদুলকে ইউএস ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা ও মোবাইলফোনসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।