ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় বাসচাপায় রিকশাচালক নিহত

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাস রিকশাকে সামনে থেকে চাপা দিলে রিকশাচালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মোজাম্মেল হক (৪০)।
শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক তল্লা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, একটি রিকশা লিংক রোডের উল্টোপথে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সাইনবোর্ডগামী একটি বাস রিকশাটিকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক মোজাম্মেল হক মারা যান। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে ভাঙচুর করে। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।