ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৭০

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা জামায়াতের আমিরসহ ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা পুলিশ ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে গ্রেপ্তার করে। নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) পুঠিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া থানা পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া, আরো ৩১ জনকে নানা অপরাধে গ্রেপ্তার করা হয়।
এদিকে, শুক্রবার ভোরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপির মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।