ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি। শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার টেকনাফ উপজেলা সদর থেকে পলাতক আসামি ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জালাল ইউসুফ বাহাদুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি মৌলভীপাড়ায় ইয়াবা মজুদের তথ্য পুলিশকে জানান।
শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার জালাল ইউসুফ বাহাদুরকে নিয়ে মৌলভীপাড়ায় ইয়াবা উদ্ধারে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি দেশি বন্দুক, একটি বিদেশি পিস্তল, ২৪টি গুলি ও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহত জালাল ইউসুফ বাহাদূরের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলেও জানান ওসি।