ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুমকির উঠান বৈঠকগুলোতে নারীদের উপচে পড়া ভিড়

Link Copied!

কালীগঞ্জ সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। এখানে প্রচারে চমক সৃষ্টি করেছেন নৌকার মেহের আফরোজ চুমকি।
আওয়ামী লীগের এই প্রার্থী প্রতিদিনই তার নির্বাচনী এলাকার কোথাও না কোথাও পথসভা, গণসংযোগ, কর্মীসভা ও উঠান বৈঠক করছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর উঠান বৈঠকগুলোতে দেখা গেছে নারী ভোটারদের উপচে পড়া ভিড়।
এই আসনটি জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসন। আসনটি গঠিত হয়েছে কালীগঞ্জ পৌরসভা, কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন, গাজীপুর সদর উপজেলার ১টি (বাড়িয়া) ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ এই ৪টি ওয়ার্ড নিয়ে। হালনাগাদ ভোটার সংখ্যা ৩০২৪৭৬ জন। এরমধ্যে নারী ১৪৯৪১৯ জন ও পুরুষ ১৫৩০৫৭ জন। পুরুষ ভোটার ৫০.৬% ও নারী ভোটার ৪৯.৪%।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারীদের জন্য লেকটেটিং মাদার ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মহিলা প্রশিক্ষণ ভাতা, দুঃস্থ্য মহিলা ও শিশু কল্যাণ ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়াও নারীদের জন্য ভিজিডি কার্ড, ক্ষুদ্র ঋণ, স্বপ্ন প্যাকেজ, আইসিভিজিডি কর্মসূচি, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, জয়িতা মার্কেটসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ কারণে গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী আসনের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটারই নৌকা মার্কায় ভোট দিবেন। আর প্রতিমন্ত্রীর উঠান বৈঠকগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়ের কারণও এটাই।
প্রতিমন্ত্রী চুমকি বলেন, ‘বর্তমান সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা দেওয়া হচ্ছে। নারীর বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। সন্তানের বাবার নামের পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলক করেছেন।’
তাই তিনি আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় সরকার গঠনের সুযোগ দিতে নারীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শহীদ ময়েজউদ্দিন আহমেদের কন্যা মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের মনোনয়ন নিয়ে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী জেলার সংরক্ষিত আসনে মহিলা এমপি ছিলেন।