ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যালটের মাধ্যমেই আওয়ামী লীগকে পতন করতে হবে

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের দিন। আপনারাই পারেন, ধানের শীষে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার আবারো ক্ষমতায় আসায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন চরম পর্যায়ে পৌঁছেছে। জাতির এই কঠিন সংকটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। এ কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে, অপরদিকে তারাই হামলা, ভাঙচুর চালাচ্ছে। নির্বাচন কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা ছিল তা কোনোভাবে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এ সব বন্ধ করতে হবে। বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে তিন দিন ধরে মির্জা ফখরুল ইসলাম নির্বাচনী পথসভা, জনসভা করছেন। তিনি আরো সালন্দর, রাজাগাঁও, রহিমানপুর, জামালপুর ইউনিয়নের ১৫ স্থানে পথসভায় বক্তব্য রাখবেন।