ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানায় মামলা করা হয়েছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএস এর এজেন্ট মেহমুদের সঙ্গে মুঠোফোনে কথোপকথনকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন মামলা করেন।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, বুধবার রাতে একটি গণমাধ্যমে ওই দুইজনের সংলাপটি প্রকাশ হলে তাতে বোঝা যায় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা অভিযোগ গ্রহণ করেছি।