ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের মাঠে নায়ক ফারুকের প্রতিদ্বন্দ্বী তারা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক একাধিক পরিচয়ে পরিচিত তিনি। সব ছাপিয়ে ভক্তদের কাছে তার বড় পরিচয় তিনি ‘মিয়া ভাই’। এবার ভোটারের মন জয় করতে মাঠে নেমেছেন তিনি। কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়বেন ফারুক। এ আসনে কে কে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নামও এরই মধ্যে ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১৭ আসনে নায়ক ফারুক ছাড়াও রয়েছেন-জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজমুল হুদাসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নায়ক ফারুক স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন।