ঢাকাMonday , 10 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহেদুজ্জামান উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা, বিএনপির এস এম জিলানীকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখকে হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকিকে সিংহ ও মো. এনামুল হককে আপেল প্রতীক দেওয়া হয়।
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা, বিএনপির সিরাজুল ইসলাম সিরাজকে ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদারকে হাতপাখা প্রতীক দেওয়া হয়।
গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) মো. ফারুক খানকে নৌকা, বিএনপির এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীরকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমানকে হাতপাখা এবং বাসদের ইছাহাক মোল্লাকে মই প্রতীক দেওয়া হয়েছে।