ঢাকাFriday , 2 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সর ছাড়পত্র পেল ছুঁয়ে দিলে মন

Link Copied!

monবিনোদন প্রতিবেদক : ১ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’। নির্মাতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আন কাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আমাদের ছবি। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে ছবিটি রিলিজ করতে পারবো। এখন তারিখটা ঠিক করবো।’
গত ১৮ ডিসেম্বর ছবিটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছিল। ধ্বনিচিত্র এবং মনফড়িং প্রযোজিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, মিশা সওদাগর, ইরেশ যাকের, মিশু সাব্বির প্রমুখ। জিরোনা এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হয় এ ছবির অডিও গানের অ্যালবাম। অ্যালবামে গান রয়েছে ছয়টি।
ছবির অন্য গানগুলো লিখেছেন মারজুক রাসেল, সাজু খাদেম, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। সুর করেছেন হাবিব ও সাজিদ সরকার। এগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব, তাহসান, কণা, ইমরান, শাকিলা, শাওন ও নির্জ হাবিব।