ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ অক্টোবর মহাসমাবেশে নির্বাচনী কর্মসূচি ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। লাখো মানুষের এ সমাবেশ থেকে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে বিশাল যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা ৩০০ আসনে আগামী নির্বাচন করব। নেতা-কর্মীরা প্রস্তুতি নিন। এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনে কী কৌশল আমরা নেব তা জানিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।’
যৌথসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।