ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা

Link Copied!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ; এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্প ( আইএএনএএফপি)’র আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৫ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের আয়োজনে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃসিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস। ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আইএএনএএফপি’র প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান।
কর্মশালায় ফরিদপুর, খুলনা ও যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, ডিটিও, এডিডি, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এএইও, এসএপিপিও, এসএএও এবং কৃষকগণ অংশগ্রহণ করেন।