ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মৎস্য ক্যাডারের নতুন কর্মকর্তাদের

Link Copied!

৩৬তম বিসিএস-এর মাধ্যমে মৎস্য ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন; এ সময় বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদ এবং বিসিএস (মৎস্য) এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। গত ৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদ কর্তৃক ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে নতুন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ৩৬তম বিসিএস-এর মাধ্যমে ৪৮ জন কর্মকর্তা মৎস্য ক্যাডারে নিয়োগ লাভ করেছেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুর রহমান, মহাসচিব সুজিত চ্যাটার্জি এবং বিসিএস (মৎস্য) এসোসিয়েশনের সভাপতি মো. রমজান আলী ও মহাসচি মোস্তফা কামাল ছাড়াও দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের শপথ গ্রহণ করেন।