ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমির খসরুর রিট কার্যতালিকা থেকে ‘বাদ’

Link Copied!

আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : অবৈধ অর্থ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আমির খসরুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদদু আহমদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান বলেন, আদালত আবেদনটি আউট অব লিস্ট করেছেন। এখন এ আবেদন তারা অন্য কোর্টে নিয়ে যেতে পারবেন।
গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আমির খসরুকে ২৮ আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
ওই চিঠিতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি আমির খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, নোটিশের পর আমির খসরু একমাস সময় চেয়ে আবেদন করেন। এরপর তাকে সময় দিয়ে ১০ সেপ্টেম্বর হাজির হতে আরেকটি নোটিশ দেয় দুদক। তিনি নোটিশের বৈধতা নিয়ে গত সোমবার রিট করেন।