ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবি আদায় করতে হলে মাঠে নামতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, গোলটেবিল সমাবেশ করে দাবি আদায় হবে না। দাবি আদায় করতে হলে মাঠে নামতে হবে। শনিবার এক গোলটেবিল আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
‘গণতন্ত্র, ন্যায়বিচার : প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল।
এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘প্রথমে হবে সরকার হটানোর দাবি আদায়ের আন্দোলন। এরপর হবে বাংলার মাটিতে নির্বাচন।’
বর্তমান সরকারের সমালোচনা করে আ স ম আব্দুর রব বলেন, ‘এ সরকার রাষ্ট্রকে অকার্যকর করেছে। রাষ্ট্র এখন দেউলিয়া হওয়ার পথে। মুক্তিযুদ্ধের কথা বলে দুর্নীতি-অত্যাচার করা হচ্ছে। স্বাধীনতার পর জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠিত হলে এ অবস্থা হতো না। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের প্রতিটি মন্ত্রণালয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এ সরকার। দেশে আইনের শাসন নেই।’
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মান্নার বাসায় ডিবি (গোয়েন্দা পুলিশ) গিয়েছে। আমি জানি না। আজকে হুঁশিয়ার করে দিলাম, আমাদের কোনো নেতা-কর্মীর বাসায় যদি পোশাকে বা সিভিলে পুলিশ পাঠানো হয় বা গায়ে হাত দেওয়া হয় তাহলে ছেড়ে দেব না।’
গোলটেবিল আলোচনায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।