ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির যৌথ সভা ৮ সেপ্টেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর শনিবার যৌথ সভা করবে জাতীয় পার্টি। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে এ যৌথ সভা। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপিসহ শীর্ষ নেতারা যৌথ সভায় অংশ নেবেন। এই সভায় আগামী নির্বাচনে দলের কৌশল নির্ধারণ করবেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
যৌথ সভায় কেন্দ্রীয় কমিটি, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেবেন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে যৌথ সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।