ঢাকাTuesday , 21 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মো. নাসিরুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মো. নাসিরুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করে।
মো. নাসিরুজ্জামান এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সিনিয়র সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ’র স্থলাভিষিক্ত হলেন। কৃষি মন্ত্রণালয়ের সাবেক এ সিনিয়র সচিব গত ১৮ আগস্ট পিআরএলে গেছেন।
বিএডিসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বীজ, সার ও সেচ সহ তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নের লক্ষ্যে নানাবিধ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে সফলতার পরিচয় দিয়েছেন। মো. নাসিরুজ্জামান চাকরি জীবনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন প্রতিটি ক্ষেত্রে। সদালাপী ও অত্যন্ত বিনয়ী এ কর্মকর্তা যখন যেখানে কর্মরত ছিলেন সেখানেই সফলতার স্বাক্ষর রেখেছেন। তার মতো একজন চৌকস কর্মকর্তা কৃষি মন্ত্রনালয়ের সচিবের দায়িত্ব পাওয়ায় দেশের কৃষিখাত আরো সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মো. নাসিরুজ্জামান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান। কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নিজ উপজেলায় খুশির বন্যা বয়ে গেছে। বিভিন্ন পদে দেশের প্রত্যন্ত অঞ্চলে চাকরি করতে গিয়ে দেশের মানুষকে বই পড়ে আলোকিত করার জন্য তিনি বই মেলার আয়োজন করেছেন। নিজ এলাকা নলছিটি উপজেলার মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে প্রতি বছর ভাষার মাসে বই মেলার আয়োজন করে থাকেন তিনি।
এদিকে কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ীরা মো, নাসিরুজ্জামানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকলেই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।