ঢাকাSunday , 19 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতীতের যেকোনো সময়ের চেয়ে সড়কের অবস্থা ভালো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যানচলাচলে কিছুটা ধীর গতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে।
ঈদযাত্রা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিগত বছরের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। ঢাকার চারপাশে যানজটপ্রবণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে র‍্যাব মোতায়েন থাকবে।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, দেশে ২০১৪ সালের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি দেশে-বিদেশে গোপনে বৈঠক করছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একাদশ জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি নানা ষড়ষন্ত্রে মেতে উঠেছে।