ঢাকাSunday , 12 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতেছে বিএনপি-জামায়াত : নানক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শনিবার রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের সক প্রকার সুবিধা ভোগ করার পরও মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সাংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা নাই। সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা আছে বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপনি আস্ফালন করছেন।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।