ঢাকাSunday , 12 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই : তোফায়েল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব করবেন, সেখানে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করতে সরকার অঙ্গিকারবদ্ধ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বন্যার কারণে দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ঈদের সময় বাজার উঠানামার এ চিত্র স্বাভাবিক।