ঢাকাThursday , 9 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিইসির সঙ্গে আরিফুল হকের সাক্ষাৎ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি নির্বাচন ভবনে আসেন। এরপর দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তার সঙ্গে কথা বলেন।
ইসি সূত্রে জানা গেছে, সিলেট সিটি নির্বাচনের বিভিন্ন অনিয়মের বিষয়ে জানানোর জন্যই তিনি ইসিতে এসেছেন। উল্লেখ্য, গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। সিলেটে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ঝুলে যায় ফলাফল।