ঢাকাThursday , 2 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করবো না : শাজাহান খান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পদত্যাগের ব্যাপারে শিক্ষার্থীদের কোনো দাবি নেই, বিএনপির দাবির মুখে পদত্যাগের প্রশ্নই আসে না। বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘আমি পদত্যাগ করবো না। এটা বিএনপির দাবি। বিএনপির কথায় আমি পদত্যাগ করবো না। জনগণ আমার পদত্যাগ চায়নি, ছাত্ররাও আমার পদত্যাগ চায়নি। তবে জনগণ চাইলে আমি পদত্যাগ করবো।’ প্রধানমন্ত্রী নির্দেশ দিলে পদত্যাগ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো।’
নৌপরিবহনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা কমে এসেছে। বিআরটিসির গাড়ি রাস্তায় চলছে। তারপরও রাস্তায় গাড়ি কম। পরিবহন মালিক ও নেতাদের সঙ্গে কথা হয়েছে। গাড়ির ক্ষয়-ক্ষতির আশঙ্কায় তারা গাড়ি বের করছেন না।
তিনি আরো বলেন, এতে সাধারণ মানুষের সাফার (ভোগান্তী) হচ্ছে। মানুষের যাতে ভোগান্তী না হয় সে ব্যাপারে মালিক-শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে।