
সিলেটে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান; এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ। তিনি অর্থবছরের শুরুতে প্রকল্প কর্তৃক বিভিন্ন অঞ্চলে পরিকল্পনা কর্মশালা আয়োজনের প্রশংসা করেন এবং প্রকল্পের সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। তিনি প্রকল্পের সামগ্রিক কার্যক্রম বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন। এ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলায় বিগত বছরে বাস্তবায়িত কার্যক্রম, সেগুলোর প্রভাব ও মূল্যায়ন এবং চলতি বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের প্রকল্পভুক্ত ৪ জেলার উপ-পরিচালকগণ তাদের নিজ নিজ জেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের উপ-পরিচালক মো. আমিনুল হক চৌধুরী, কক্সবাজারের আ. কা. ম. শাহরিয়ার, নোয়াখালীর ড. মো. আবুল হোসেন এবং লক্ষ্মীপুরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান, উপ-পরিচালক (ফেনী হর্টিকালচার) মো. আবুল কালাম আজাদ, উপ-পরিচালক (সঙ্গনিরোধ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর) শৈবাল কান্তি দাস, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র চট্টগ্রামের যুগ্মপরিচালক আনন্দ চন্দ্র দাস, বীজ প্রত্যয়ন এজেন্সি’র আঞ্চলিক কর্মকর্তা (চট্টগ্রাম) মো. আলী, তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, প্রকল্পভুক্ত ৮টি উপজেলার কৃষি কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি এবং কৃষকসহ আরো সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলের প্রকল্পভুক্ত উপজেলাগুলো হলো-চট্টগ্রাম জেলার হাটহাজারী ও বাঁশখালী; কক্সবাজারের কুতুবদিয়া ও টেকনাফ; লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুর; নোয়াখালী জেলার হাতিয়া ও সুবর্ণচর।

