ঢাকাWednesday , 1 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের নতুন সভাপতি শোভন, সম্পাদক রাব্বানী

Link Copied!

রেজওয়ানুল হক (বাঁয়ে), গোলাম রাব্বানী

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী।
মঙ্গলবার রাতে ছাত্রলীগের ‘সাংগঠনিক প্রধান’ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।
এ ছাড়া ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
ঢাকা মহানগর-উত্তরের সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে। ঢাকা মহানগর-দক্ষিণের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে, সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে, সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন।