ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন সিটিতে নীল নকশার বহিঃপ্রকাশ ঘটেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী, সিলেট ও বরিশালে ‘সরকারের নীল নকশার নির্বাচনের নগ্ন বহিঃপ্রকাশ’ ঘটেছে বলে দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে দলটি বলছে, ‘প্রতিষ্ঠানটিই এখন সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ।’
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিন সিটিতে ভোটের পরিস্থিতি নিয়ে দলের বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার প্রথম থেকে সরকারের নীল নকশার নির্বাচন নিয়ে আমরা যে অভিযোগগুলো করেছিলাম সেটিরই নগ্ন বহিঃপ্রকাশ তিন সিটিতেই ফুটতে শুরু করেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জন্যই সরকার তিন সিটির ভোট নিয়ে অনাচারের লিপ্ত হতে পেরেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন উচিৎ-অনুচিতের এথিক্সের ধার ধারেনি বলেই নির্বিকার থাকছে এবং নৌকার প্রার্থীকে ভোট ডাকাতিতে উৎসাহ যুগিয়ে যাচ্ছে। ক্ষমতাসীনদের অসংখ্য অনিয়ম ও নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ কমিশন কানে তোলেনি। কমিশন বধির হয়ে গেছে। অবৈধ সরকার ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন অনিবার্য সম্বন্ধসূত্রে গ্রোথিত।’
তিনি সিটিতে কেন্দ্র দখল করে ভোট হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এরা কখনোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। কেন্দ্র দখল, বিরোধীদলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া, জালভোটে ব্যালট বাক্স পূর্ণ করার ‘হাসিনা মার্কা’ নির্বাচনকেই বাংলাদেশের নির্বাচনের মানদণ্ড করা হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই এই মানদণ্ড অনুযায়ী নির্বাচন হবে।’
ক্ষমতাসীন দল নির্বাচনী বিজয় জোর করে ছিনিয়ে নিতে চাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আত্মাবিক্রিকারী নির্বাচন কমিশন ভোট শেষে অনুশোচনাহীন চরম মিথ্যাচার করে বিবৃতি দিবে। অবৈধ সরকারকে খুশি করতে নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন ক্ষমতাকে নিজেরাই হরণ করেছে। নির্বাচন কমিশন এখন একটি প্যারাসাইট। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ।’